মান্নার নির্বাচনে বাধা নেই

রাজনীতি

মান্নার নির্বাচনে বাধা নেই

ঋণ খেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে বগুড়া আসন থেকে নির্বাচনে অংশ নিতে তার আর কোনো আইনগত বাধা রইল না।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের পূর্ববর্তী আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া ও আইনজীবী মোস্তাফিজুর রহমান। অপরদিকে ইসলামী ব্যাংকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল কাইয়ুম।

এর আগে ঋণ খেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মাহমুদুর রহমান মান্না। তবে গত ২৪ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ রিটটি খারিজ করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে চেম্বার আদালত তা স্থগিত করেন।

প্রসঙ্গত, মান্নার নেতৃত্বাধীন আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩৮ কোটি টাকার খেলাপি বিনিয়োগ আদায়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কল ব্যাক নোটিশ জারি করেছিল। বিষয়টি ঘিরে দেশজুড়ে রাজনৈতিক ও আইনগত আলোচনা তৈরি হয়।

#মান্না #নির্বাচন২০২৫ #ঋণখেলাপি #বাংলাদেশরাজনীতি
#BangladeshPolitics #ElectionNews #SupremeCourt #PoliticalUpdate #LoanDefaulter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *