গণমাধ্যমে স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিতের প্রতিশ্রুতি

রাজনীতি

গণমাধ্যমে স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিতের প্রতিশ্রুতি

জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বরিশাল সার্কিট হাউজ–এ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেমে প্রবেশ করেছে, কিন্তু বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের কাঠামো এখনও পুরোনো ধ্যানধারণার ওপর দাঁড়িয়ে আছে। ডিজিটাল মিডিয়া, অনলাইন পোর্টাল ও সোশ্যাল প্ল্যাটফর্মের দ্রুত বিস্তারের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিমালা আধুনিকায়ন করা জরুরি।

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোয় রূপান্তর করতে চায়, যাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং মতপ্রকাশের স্বাধীনতা একসঙ্গে নিশ্চিত হয়।

সভা শেষে সড়ক দু/র্ঘ/টনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনের মাঝে ২ কোটি ১৭ লাখ টাকার অনুদান চেক বিতরণ করা হয়।

#বরিশাল #তথ্যমন্ত্রী #গণমাধ্যম #মতপ্রকাশের_স্বাধীনতা #বাংলাদেশ
#Barishal #InformationMinister #MediaFreedom #BangladeshNews

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *