ক্ষমতার কাঠামো বদলাবে এই নির্বাচন

রাজনীতি

ক্ষমতার কাঠামো বদলাবে এই নির্বাচন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের জাতীয় নির্বাচন শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বরং দীর্ঘদিনের ফ্যাসি/বাদী ব্যবস্থার পর দেশের ক্ষমতার কাঠামো বদলানোর জন্য একটি ঐতিহাসিক সুযোগ। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা-১১ আসনে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক গণমিছিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ১৬ বছরের দমন-পীড়ন ও বৈষম্যমূলক শাসনের পর জনগণ একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা চায়। এক শাসকের জায়গায় আরেক শাসক বসানোর জন্য মানুষ আত্মত্যাগ করেনি। এই নির্বাচন রাষ্ট্র সংস্কার, জবাবদিহি এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন।

তিনি ঢাকা-১১ আসনের দীর্ঘদিনের নাগরিক সমস্যার কথাও তুলে ধরেন। গ্যাস, বিদ্যুৎ সংকট ও চাঁদাবাজির মতো সমস্যাগুলো নির্বাচিত হলে সমাধানের অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

#নির্বাচন #রাষ্ট্র_সংস্কার #এনসিপি
#Election2026 #PoliticalReform #NCP

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *