জেমসের কনসার্টে ইট নিক্ষেপ, আহত ২৫ জন

বিনোদন

জেমসের কনসার্টে ইট নিক্ষেপ, আহত ২৫ জন

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের কনসার্ট উচ্ছৃঙ্খল জনতার হা/ম/লায় পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আ/হ/ত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর জিলা স্কুল চত্বরে নগর বাউল জেমস ও তার ব্যান্ডের সংগীত পরিবেশনের কথা ছিল। তবে অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তেই পরিস্থিতি অ/স্থি/র হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগত দর্শকদের স্কুল ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ায় একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় মঞ্চ দখলের চেষ্টাও করা হয়। পরে শিক্ষার্থীদের প্র/তি/রো/ধে তারা পিছু হটে।

পরিস্থিতির অবনতি হলে রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা দেন, ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের সংগীতানুষ্ঠান বাতিল করা হয়েছে।

অনুষ্ঠানের শৃঙ্খলা কমিটির সদস্য বেনজীর আহমেদ তাবরিজ জানান, বহিরাগত দর্শকদের প্রবেশে বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ইট ছোড়ে। এতে আয়োজক কমিটির আহ্বায়কসহ ২৫ থেকে ৩০ জন আ/হ/ত হন। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অ/স্ত্র/োপ/চা/রও করতে হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বহিরাগতদের প্রবেশকে কেন্দ্র করে হালকা বি/শৃ/ঙ্খ/লা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে। নিরাপত্তার স্বার্থে শেষ পর্যন্ত পুরো কনসার্ট বাতিল করা হয়।

#জেমস #ফরিদপুর #কনসার্ট #সংগীত_অনুষ্ঠান #জিলা_স্কুল
#JamesConcert #Faridpur #LiveMusic #BangladeshEntertainment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *