ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান

রাজনীতি

ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে নির্বাচন প্রশিক্ষণ ভবনে গিয়ে তিনি ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, দুপুর ১২টা ২৬ মিনিটে ব্যারিস্টার জাইমা রহমান ও ডা. জুবাইদা রহমান নির্বাচন প্রশিক্ষণ ভবনে প্রবেশ করেন। ভোটার নিবন্ধনের প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে তারা দুপুর ১২টা ৪৫ মিনিটে ভবন ত্যাগ করেন।

এর আগে গত ২৩ জুন ডা. জুবাইদা রহমান জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। সে সময় তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয় এবং তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড)ও পান।

এদিকে, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এনআইডি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি ভোটার নিবন্ধনসহ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

#জাইমা_রহমান #ভোটার_নিবন্ধন #তারেক_রহমান #বিএনপি #এনআইডি
#ZaimaRahman #VoterRegistration #BNP #NID #BangladeshPolitics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *