হাদিকে গু/লির প্রতিবাদে ঢামেকে ছাত্রদলের বিক্ষোভ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গু/লি/ করার প্রতিবাদে শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এলাকায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে ছাত্রদল। বিক্ষোভে অংশ নেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন—
“হাদিকে গুলি কেন, ইন্টেরিম জবাব দে”
“হাদির ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে”
“ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”
সাথে সাথে হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজ শেষে বিজয় নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গু/লি/তে গুরুতর আঘাত পান হাদি। প্রথমে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

