দেশে ফিরতে একক সিদ্ধান্ত যথেষ্ট নয়: তারেক রহমান

রাজনীতি
দেশে ফিরতে একক সিদ্ধান্ত যথেষ্ট নয়: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তার দেশে ফেরার সিদ্ধান্ত পুরোপুরি তার একক নিয়ন্ত্রণে নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থা ঘিরে দেশে-বিদেশে ব্যাপক উদ্বেগের মধ্যে তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন।
শনিবার সকাল পৌনে ৯টায় দেওয়া পোস্টে তিনি লিখেছেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দল-মত নির্বিশেষে সবাই দোয়া করছেন। চিকিৎসায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টাও। বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দলও সর্বোচ্চ আন্তরিকতায় চিকিৎসা দিচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান জানান, কয়েকটি বন্ধুপ্রতীম রাষ্ট্র বেগম জিয়ার উন্নত চিকিৎসায় সহায়তার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি সবার দোয়া ও ভালোবাসার প্রতি জিয়া পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, “মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও রয়েছে। কিন্তু এটি এমন একটি বিষয়, যার বাস্তবায়নে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। রাজনৈতিক বাস্তবতা অনুকূলে এলে স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমরা আশাবাদী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *