নির্বাচনে মাঠে থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এর মধ্যে বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য নির্বাচনি নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে প্রস্তুতি নিয়েছে। তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বাহিনীকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার কঠোর নির্দেশনাও দেন।
#নির্বাচনী_নিরাপত্তা #আইনশৃঙ্খলা #ভোট
#ElectionSecurity #LawEnforcement #BangladeshVote

