অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

দেশের খবর সর্বশেষ

অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে তারা এই কর্মসূচি শুরু করেন, ফলে আশপাশের এলাকায় তীব্র যানজ/টের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ এর হালনাগাদ খসড়া দ্রুত উপদেষ্টা পরিষদের অনুমোদন দিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং দ্রুতই পরবর্তী ধাপ সম্পন্ন করা হবে।

#ঢাকা_সেন্ট্রাল_ইউনিভার্সিটি #শিক্ষার্থী_আন্দোলন #সায়েন্সল্যাব
#StudentProtest #ScienceLab #EducationNews

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *