রাতে শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত

দেশের খবর
রাতে শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত
রাজধানীর আব্দুল গণি রোডে শিক্ষা ভবনের সামনে রাতেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাকা সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্\ডিন্যান্স দ্রুত জারির দাবিতেই তাদের এই আন্দোলন।
রবিবার দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে জড়ো হন। পরে বিকাল ৩টায় তারা হাইকোর্ট মোড় অবরোধ করেন। তবে জনদুর্ভোগের কথা বিবেচনায় সন্ধ্যা সাড়ে ৭টায় সড়ক ছেড়ে দিলেও শিক্ষা ভবনের সামনে অবস্থান অব্যাহত রাখেন তারা। রাত ১০টা পর্যন্তও তাদের অবস্থান চলছিল।
ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের প্রতিনিধিদের একজন মো. নাঈম হাওলাদার জানান, তারা রাতেও অবস্থান চালিয়ে যাবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে চারটি স্কুলে ভাগ করে ‘ইন্টারডিসিপ্লিনারি’ বা ‘স্কুলিং’ পদ্ধতিতে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা হয়েছে।
এ কাঠামো নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ মুখোমুখি অবস্থানে রয়েছেন। শিক্ষকরা কলেজগুলোর স্বাতন্ত্র্য বজায় রেখে ‘অধিভুক্তিমূলক’ কাঠামো চান, অন্যদিকে কিছু শিক্ষার্থী দ্রুত অর্\ডিন্যান্স জারির দাবি জানাচ্ছেন। আবার অনার্স-মাস্টার্স ও এইচএসসি পর্যায়ের কিছু শিক্ষার্থী প্রস্তাবিত ‘স্কুলিং’ কাঠামোর বিরোধিতা করছেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত অর্\ডিন্যান্স সংশোধনের কাজ চলছে, তবে এটি সময়সাপেক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *