তেজগাঁও কার্যালয়ে তারেক রহমান

রাজনীতি

তেজগাঁও কার্যালয়ে তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকার তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। ২১ ফেব্রুয়ারি সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।

কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। রাজধানী ঢাকায় নতুন দাপ্তরিক কার্যক্রম শুরু হওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

#তারেক_রহমান #তেজগাঁও #ঢাকা #বাংলাদেশরাজনীতি #সরকার
#TariqueRahman #Tejgaon #Dhaka #BangladeshPolitics #PM

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *