মন্ত্রী হচ্ছেন জহির উদ্দিন স্বপন

রাজনীতি

মন্ত্রী হচ্ছেন জহির উদ্দিন স্বপন

বরিশাল-১ আসনের বিএনপি সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন মন্ত্রিসভার সদস্য হতে যাচ্ছেন। তিনি শপথ নেওয়ার জন্য আনুষ্ঠানিক ফোনকল পেয়েছেন বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের ১২৯টি ভোটকেন্দ্রের ফলাফলে তিনি ৯৯ হাজার ৪১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী পান ৪৫ হাজার ৬০ ভোট।

স্বপন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং দলের মিডিয়া সেলের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

#জহির_উদ্দিন_স্বপন #বরিশাল #মন্ত্রীসভা #বিএনপি
#ZahirUddinSwapan #Barishal #BangladeshCabinet #BNP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *