এআর রহমানকে ঘিরে ফের বিতর্ক
ভারতজুড়ে নতুন বিতর্কে জড়িয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমান। সামাজিক মাধ্যমে গুজব ও সমালোচনার পর এবার তার বিরুদ্ধে গান চু/রির অভিযোগে সুপ্রিমকোর্টে মামলা হয়েছে।
ভারতের ধ্রুপদী সংগীতশিল্পী ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর অভিযোগ করেছেন, ‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমার ‘বীর রাজা বীর’ গানটিতে তার পুরোনো গান ‘শিব স্তুতি’র অংশ ব্যবহার করা হয়েছে।
সুপ্রিমকোর্টের বেঞ্চে প্রধান বিচারপতি ও বিচারপতি জয়মাল্য বাগচী শুনানিতে বলেন, “আসল লেখক কে, তা তদন্ত করে দেখতে হবে। শুধু গান পরিবেশন করলেই লেখক হওয়া যায় না।”
এআর রহমানের আইনজীবী আদালতে দাবি করেন, তার মক্কেল কখনও অন্যের অধিকার লঙ্ঘন করেন না। মামলার পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
#এআর_রহমান #ভারত #গান_বিতর্ক #বিনোদন
#ARRahman #MusicControversy #IndiaNews #Bollywood

