ঝিনাইদহে রাজনৈতিক সং/ঘর্ষে আ/হত ১০

রাজনীতি
ঝিনাইদহে রাজনৈতিক সং/ঘর্ষে আ/হত ১০
ঝিনাইদহ সদরের ফুরসন্দি গ্রামে বৃহস্পতিবার সকালেও বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সং/ঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য এবং নেতৃত্ব নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আ/হত হয়েছেন। আ/হতদের মধ্যে দু’জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে গ্রামের বিএনপি নেতা শাহা/বুর মোল্লা ও জা/হিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে চলছিল বি/রোধ। এর আগে কয়েক দফা উত্তেজনা ও ছোটখাটো মা/রামারি হয়েছিল। বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দ্রুত দুই পক্ষের মধ্যে সং/ঘর্ষে রূপ নেয়। সং/ঘর্ষে দুইটি বাড়িতেও ক্ষ/তি হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা স/তর্ক হয়েছেন এবং পুলিশ ও প্রশাসনের তৎপরতায় বড় কোনো অশান্তি এড়ানো সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *