প্রথম আলো ও ডেইলি স্টার হামলায় আরও ৯ জন গ্রে/ফতার

রাজনীতি

প্রথম আলো ও ডেইলি স্টার হামলায় আরও ৯ জন গ্রে/ফতার

ঢাকায় দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হা/মলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও ৯ জনকে গ্রে/ফতার করেছে। এ নিয়ে মোট গ্রে/ফতারকৃতের সংখ্যা দাঁড়াল ২৮ জনে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় গ্রে/ফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

গত বৃহস্পতিবার রাতে স/ন্ত্রাসী হা/মলায় প্রথম আলো ও ডেইলি স্টার অফিসের ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। হামলার সময় ফায়ার সার্ভিসের গাড়িকেও বাধা দেওয়া হয়। পরবর্তীতে উদীচী কার্যালয়েও একই ধরনের হা/মলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মা/মলা সূত্রে জানা যায়, প্রথম আলো তেজগাঁও থানায় মা/মলা দায়ের করেছে। মা/মলায় সন্ত্রা/সবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, হ/ত্যাচেষ্টা ও দণ্ডবিধির বিভিন্ন ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হা/মলায় অংশ নেওয়া অজ্ঞাতনামা ৪০০–৫০০ জনকে আসামি করা হয়েছে।

#প্রথমআলো #ডেইলিস্টার #ঢাকা #হামলা #গ্রেফতার #সন্ত্রাসবিরোধী
#ProthomAlo #TheDailyStar #Dhaka #Attack #Arrest #AntiTerror

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *