২৫ জানুয়ারি নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান
দীর্ঘ ২৩ বছর পর নোয়াখালী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তিনি নোয়াখালী পৌঁছাবেন বলে একাধিক দলীয় সূত্র নিশ্চিত করেছে। এর আগে সর্বশেষ ২০০৩ সালে নির্বাচনি সফরে নোয়াখালী গিয়েছিলেন তিনি। বিএনপি সূত্র জানায়, এটি হবে ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম বড় রাজনৈতিক সফর, যা নোয়াখালীর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান জানান, ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম বিভাগ সফরের অংশ হিসেবে নোয়াখালী সফর করবেন তারেক রহমান। নোয়াখালী ভুলু স্টেডিয়ামকে সম্ভাব্য জনসভাস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে মাঠ পরিদর্শন সম্পন্ন করেছে। দলীয় নেতারা জানান, লাখো মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী। তারেক রহমান সিলেট, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর ও চাঁদপুর হয়ে ঢাকায় ফিরবেন। নোয়াখালী বিএনপির শক্ত ঘাঁটি হওয়ায় এই সফরকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম ও রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে।
#তারেক_রহমান #নোয়াখালী #বিএনপি #রাজনৈতিক_সফর
#TariqueRahman #NoakhaliVisit #BNP #BangladeshPolitics

