উত্তরবঙ্গে ৪ দিনের সফরে তারেক রহমান

রাজনীতি

উত্তরবঙ্গে ৪ দিনের সফরে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলা সফর করবেন। এই সফর ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আন্দোলনে নি/হত যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শ/হীদদের কবর জিয়ারত এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নিতেই এই সফর।

সফরকালে তারেক রহমান নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনি আচরণবিধি পুরোপুরি অনুসরণ করবেন বলেও জানানো হয়।

১১ জানুয়ারি ঢাকার কর্মসূচি শেষে তিনি গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছাবেন। পরদিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সফর করবেন। ১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামে কর্মসূচি রয়েছে। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ার কর্মসূচি শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে।

#তারেক_রহমান #বিএনপি #উত্তরবঙ্গ #রাজনীতি
#TariqueRahman #BNP #NorthBengal #Politics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *