আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মাকে আসরের ‘অ্যাম্বাসেডর’ বা দূত হিসেবে নিয়োগ দিয়েছে আইসিসি।গত বছর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়ে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা।
মঙ্গলবার মুম্বাইয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের সময় রোহিত শর্মাকে আসরের ‘অ্যাম্বাসেডর’ বা দূত হিসেবে নিয়োগের ঘোষণা দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। অ্যাম্বাসেডর পদে নিয়োগ পেয়ে রোহিত বলেন, ‘ভারতে আবারও এই টুর্নামেন্ট ফিরছে এটা দারুণ। নতুন ভূমিকায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সকল দলের খেলোয়াড়দের জন্য শুভকামনা রইল। আশা করি তারা স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়বে ও ভারতের অতিথেয়তা উপভোগ করবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪২৩১ রান করা ভারতীয় ওপেনার দুইবার জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ।ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার তিনটি মাঠে হবে পুরো আসর। গ্রুপপর্ব চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর শীর্ষ দুই দল যাবে শেষ আটে। শেষ ৮ থেকে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে, আর ৮ মার্চ অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল।২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ৭ ফেব্রুয়ারি। উদ্বোধনী দিনেই হবে তিনটি ম্যাচ। পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। এরপর মাঠে নামবে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ এবং দিনের শেষ ম্যাচে খেলবে ভারত–যুক্তরাষ্ট্র।
#2026 #ICC #Rohit_Sharma

