ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নি/ষেধা/জ্ঞা

দেশের খবর
বাংলাদেশ ব্যাংক ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন কড়াকড়ি আরোপ করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক–কোম্পানির কর্মকর্তা–কর্মচারীরা একান্ত জরুরি কারণ ছাড়া বিদেশে যেতে পারবেন না—এ নির্দেশনা বুধবার (২৬ নভেম্বর) জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (BRPD) জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে ব্যাংক খাতে কোনো ধরনের প্রশাসনিক শূন্যতা বা কার্যক্রমে বিঘ্ন যাতে না ঘটে, সেজন্যই এই স/তর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচনকে ঘিরে ব্যাংকিং কার্যক্রম স্থিতিশীল রাখা অত্যন্ত জরুরি। এজন্য ব্যাংকের এমডি, সিইওসহ সকল কর্মকর্তা-কর্মচারীকে অতি প্রয়োজন ছাড়া দেশের বাইরে ভ্রমণ পরিহার করতে হবে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন ১৯৯১–এর ৪৫ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করেছে, যা অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *