নিশাঙ্কার অপরাজিত ৯৮ রানে ত্রিদেশীয় সিরিজে টিকে রইলো শ্রীলংকা

খেলাধুলা
নিশাঙ্কার অপরাজিত ৯৮ রানে ত্রিদেশীয় সিরিজে টিকে রইলো শ্রীলংকা
ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ফাইনালের জেতে হলে এই ম্যাচেই জয় ছাড়া কোনো উপায় ছিল না লঙ্কানদের।নিশাঙ্কার ৯৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা। আর সেই সাথে টিকে রইলো ফাইনালে যাওয়ার সুযোগ ।
রাওয়ালপিন্ডিতে টস জিতে আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ও বার্লের ব্যাটে ৫ উইকেটে ১৪৬ রানের পুঁজি পায় তারা। জবাবে পাথুম নিশাঙ্কার অপরাজিত ৯৮ রানের উপর ভর করে ৯ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।নিশাঙ্কার সঙ্গে ২৫ রানে অপরাজিত ছিলেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কা শুধু হারিয়েছে কামিল মিশারার উইকেটটি।দলের জয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৫৮ বলে ১১টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৯৮ রানের ঝড়ো ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। তিনি ৯৮ রানের ইনিংস খেলার পথে শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ রানের মালিক হন এতদিন ৮৯ ইনিংসে ২৩০৫ রান করে শীর্ষে ছিলেন লঙ্কান ব্যাটসম্যান কুশাল পেরেরা। তার চেয়ে ১৩ ম্যাচ কম খেলে ২৩২৬ রান করে শীর্ষে আছেন নিশাঙ্কা। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড ৪৩৯২ রান করে শীর্ষে আছেন পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *