দেশে ফিরেই দর্শকদের ক্ষোভের মুখে ক্রিকেটাররা

খেলাধুলা
এশিয়া কাপে ব্যর্থতা এবং আফগানদের সাথে ওয়ানডে সিরিজ হেরে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টি২০ সিরিজ জিতলেও তবে বাজে ব্যাটিংয়ের কারণে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জার মুখে পড়েছে টিম বাংলাদেশ আর তাতেই চটেছেন এদেশের দর্শক ও ক্রীড়াপ্রেমীরা ।
শনিবার থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হওয়ার সময় দর্শকদের দুয়ো শুনেছেন ক্রিকেটাররা। নাঈম শেখ-তাওহীদ হৃদয়দের দেখে দর্শকরা আরো বেশি উত্তপ্ত হয়ে পড়েন । তাদের গাড়ির পেছনে দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
২০১১ সালে একবার এরকম দৃশ্য দেখা গেলেও মাঝে এক যুগে নানা রকম ভালো খারাপ মুহূর্তও কেটেছে, অনেক তবে এবারে দর্শকদের ধৈর্যের বাঁধ যেন ভেঙে দিয়েছেন ক্রিকেটাররাই। প্রতিটি ম্যাচেই বাজে ব্যাটিং যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয় ক্রিকেটারদের সাথে তাদের স্বজনরা ফেসবুকে নানা সময় স্ট্যাটাস দেওয়াটাও একটা রীতিতে পরিণত হয়েছে যেটা এদেশের ক্রিকেট, দর্শক এবং গণমাধ্যম এর সাথে একটা দুরুত্ব তৈরী করছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *