বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।
বিএনপি সূত্র জানায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডেকায় তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন। তবে কী কারণে তাকে সেখানে ডাকা হয়েছে, তা এখনও জানা যায়নি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, “উনি দেশের বাইরে আছেন।”
এর আগে, গত ২০ ডিসেম্বরও তারেক রহমানের ডেকে সালাহউদ্দিন আহমদ যুক্তরাজ্যে গিয়েছিলেন। সেই সফরে তিনি লন্ডনে বড় মেয়ের বাসায় অবস্থান করেছিলেন। সফরকালে বিএনপির আগামী দিনের রাজনীতি, আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন।

