জাতির ওপর এখনো কালো ছায়া রয়ে গেছে: জামায়াত আমির
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির ওপর থেকে এখনো কালো ছায়া পুরোপুরি দূর হয়নি। এই ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী সংগ্রাম চালিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সব ধর্ম ও রাজনৈতিক দলের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। দু/র্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, বেকার ভাতা নয়, বরং দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় জামায়াত। শিক্ষা ব্যবস্থায় আধুনিক ও কার্যকর কারিকুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক তৈরি সম্ভব।
সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, মিথ্যা প্রচারণা ও অপপ্রচার চালিয়ে ছাত্রশিবিরকে দমন করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী বা রগকাটা ট্যাগ, ক্রস/ফায়ার কিংবা আয়নাঘরের ভয় দেখিয়ে ছাত্রশিবিরকে থামানো যাবে না।

