টিউলিপ সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে দু/দ/ক-এর চার্জশিট অনুমোদন
রাজধানীর গুলশানে একটি প্লট অ/বৈ/ধ ভাবে হস্তান্তরের সহযোগিতা করার অভিযোগে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দু/দ/ক। মামলায় তার সঙ্গে রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশারফ হোসেনকেও আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার দু/দ/ক সদর দপ্তর থেকে চার্জশিট অনুমোদনের সিদ্ধান্ত জানানো হয় বলে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. আক্তার হোসেন নিশ্চিত করেছেন। দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
দু/দ/ক-এর সহকারী পরিচালক এ কে এম মুর্তজা আলী সাগর শিগগিরই আদালতে চার্জশিট জমা দেবেন।
এর আগে ১৫ এপ্রিল অ/বৈ/ধ সুবিধা গ্রহণ করে গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দু/দ/ক। অভিযোগে বলা হয়, হস্তান্তর নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাজউকের সংশ্লিষ্ট আইন কর্মকর্তারা ইস্টার্ন হাউজিংকে প্লট ভাগ করে ৩৬টি ফ্ল্যাট নির্মাণ এবং হস্তান্তরের অনুমোদন দেন। এর বিনিময়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বিনামূল্যে একটি ফ্ল্যাট পান বলে তদন্তে উঠে এসেছে।
দু/দ/ক জানায়, ইস্টার্ন হাউজিংয়ের নথিতে টিউলিপের ফ্ল্যাট গ্রহণের তথ্য স্পষ্টভাবে উল্লেখ আছে। ফ্ল্যাটটি তিনি পরবর্তীতে তার ছোট বোনের নামে হেবা করেন এবং এখনও তার নামে নামজারি ও হোল্ডিং ট্যাক্স পরিশোধের রেকর্ড রয়েছে।
এদিকে মামলার আরেক আসামি রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামানের নাম অভিযোগপত্রে থাকলেও আপিল মামলা চলমান থাকায় আপাতত তাকে বাদ দেওয়া হয়েছে।

