কলকাতার বাংলাদেশি কলোনিতে আগু/ন, উঠল রাজনৈতিক অভিযোগ

আন্তর্জাতিক রাজনীতি
কলকাতার বাংলাদেশি কলোনিতে আগু/ন, উঠল রাজনৈতিক অভিযোগ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার নিউটাউন এলাকায় ইকো পার্কের কাছাকাছি অবস্থিত কথিত ‘বাংলাদেশি কলোনি’তে ভয়াবহ আগু/নের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঘুনি বস্তি এলাকায় হঠাৎ আগু/ন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই একের পর এক ঝুপড়ি পু/ড়ে ছা/ই হয়ে যায়।
এই আগু/নের কারণ নিয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। তবে ঘটনাটি ঘিরে রাজনৈতিক অ/ভিযোগ-পা/ল্টা অ/ভিযোগ শুরু হয়েছে। বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস (টিএমসি) পরিকল্পিতভাবে এই আগু/নের ঘটনা ঘটাতে পারে।
অমিত মালব্যের অ/ভিযোগ, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকেই এই এলাকায় থাকা কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে শুরু করে। সেই প্রেক্ষাপটে ভোটার তালিকায় নাম পুনরায় অন্তর্ভুক্ত করার সুবিধা তৈরি করতেই আগু/নের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসআইআর প্রক্রিয়া শুরুর পর এই বস্তির অনেক ঘর দীর্ঘদিন ধরে খা/লি ছিল। অ/ভিযোগ রয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে কিছু মানুষ এসে সেখানে বসবাস শুরু করেছিলেন। আবার অনেকেই নাকি আগু/নের আগেই ঘর তালা দিয়ে এলাকা ছেড়ে চলে যান।
বিজেপি নেতার আরও দাবি, আগু/নের তীব্রতা সত্ত্বেও দ/ম/কল বাহিনী দ্রুত পৌঁছায়নি, যা প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তার মতে, নথি ন/ষ্ট হয়েছে—এমন দাবি তুলে নতুন আধার, রেশন কার্ড ও ভোটার আইডি তৈরির পথ সুগম করতেই এই আগু/নের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
তবে এসব অ/ভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেস বা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *