হাতকড়া পরে ২৯ মাইল সাঁতরে বিশ্ব রে/কর্ড

লাইফ স্টাইল
হাতকড়া পরে ২৯ মাইল সাঁতরে বিশ্ব রে/কর্ড
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘটল এক অভাবনীয় কীর্তি। নিউইয়র্কের বাসিন্দা ৪৯ বছর বয়সী সাঁতারু মাইকেল মোরো হাতক/ড়া পরে খোলা পানিতে সাঁতার কেটে প্রায় ২৮.৫ মাইল পথ অতিক্রম করে গড়েছেন বিশ্ব রে/কর্ড।
১০ ঘণ্টারও কম সময়ে তিনি নিউইয়র্কের ইস্ট রিভার, হার্লেম নদী ও হাডসন নদী পাড়ি দিয়ে তার সাঁতার সম্পন্ন করেন। এটি কোনো স্বল্প দূরত্বের চ্যালেঞ্জ নয়, বরং দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক সহনশীলতার এক বিরল উদাহরণ।
এই কীর্তির মাধ্যমে মাইকেল মোরো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে দুটি রেকর্ডের স্বীকৃতি পান। প্রথমটি—হাতক/ড়া পরে খোলা পানিতে সবচেয়ে দীর্ঘ সাঁতার। দ্বিতীয়টি—হাতক/ড়া পরে নিউইয়র্কের জলপথ ঘুরে আসা প্রথম এবং দ্রুততম সাঁতারু।
মোরোর সহ-সাঁতারু ক্যাপ্রি জাটিয়াসমোরো বলেন, খোলা পানিতে সাঁতার কাটার অনুভূতি রোমাঞ্চকর ও ব্যতিক্রমী। সাঁতার শেষে নিজেকে মুক্ত পাখির মতো মনে হয় বলেও মন্তব্য করেন তিনি।
নিজের অনুপ্রেরণা সম্পর্কে মাইকেল মোরো জানান, সীমা ভেঙে এগিয়ে যাওয়া মানুষদের গল্প তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। সেখান থেকেই হাতক/ড়া পরে দীর্ঘ সাঁতার কাটার চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
শৈশব থেকেই পানির সঙ্গে গভীর সম্পর্ক মোরোর। স্কুল ও কলেজ জীবনে তিনি ছিলেন জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন সাঁতারু। দীর্ঘ বিরতির পর মধ্য বয়সে আবারও সাঁতারে ফিরে এসে এই অসাধারণ বিশ্ব রেকর্ড গড়ে নজির স্থাপন করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *