আফগান ধর্মীয় নেতা আখুন্দজাদা নি/হত, দক্ষিণ এশিয়ায় উত্তেজনা
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নি/হত হয়েছেন বলে দাবি করেছে ইউরোপভিত্তিক আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক OSINT। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, পাকিস্তান বিমান বাহিনীর বিশেষ সামরিক অভিযান ‘অপারেশন গজব-লিল হক’-এর সময় কাবুলে একাধিক শীর্ষ কমান্ডারের সঙ্গে তিনি প্রা/ণ হারান।
২০২১ সালে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে আখুন্দজাদা ছিলেন সরকারের প্রধান নীতিনির্ধারক। তার নেতৃত্বেই আফগানিস্তানের প্রশাসনিক, সামাজিক ও ধর্মীয় কাঠামো পরিচালিত হচ্ছিল।
সংঘাতের সূত্রপাত হয় ২১ ফেব্রুয়ারি, যখন পাকিস্তান সীমান্তবর্তী নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায়। পাকিস্তানের দাবি ছিল, নিষিদ্ধ সংগঠন টিটিপি নির্মূলে এ অভিযান চালানো হয়েছে। ওই হামলায় ৮০ জনের বেশি নি/হত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে আফগান সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিৎরাতের নির্দেশে ডুরান্ড লাইন এলাকায় পাল্টা হামলা চালানো হয়। এরপর পাকিস্তান পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
#আফগানিস্তান #কাবুল #আখুন্দজাদা #দক্ষিণএশিয়া #সামরিকসংঘাত
#Afghanistan #Kabul #Akhundzada #SouthAsia #MilitaryTension

