জাতিসংঘ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী খলিলুর

দেশের খবর সর্বশেষ

জাতিসংঘ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী খলিলুর

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ড. খলিলুর রহমান। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ জুন নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথমে সাবেক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে মনোনয়ন দেওয়া হলেও বর্তমানে দায়িত্বে না থাকায় পরিবর্তন আনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে মনোনয়ন নিশ্চিত করেন।

এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে এবার সভাপতি নির্বাচিত হওয়ার কথা। বাংলাদেশ প্রায় চার দশক পর এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। কূটনৈতিক মহলে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

#জাতিসংঘ #বাংলাদেশ #খলিলুররহমান #কূটনীতি #নিউইয়র্ক
#UnitedNations #Bangladesh #KhalilurRahman #UNGA #Diplomacy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *