বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যু/ত্থানের পর দেশের রাজনীতিতে নেতাদের মধ্যে ঐক্য হারাচ্ছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘ম্যাগাজিন বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ আয়োজিত এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, এই বড় গণঅভ্যু/ত্থানের পর একটি সুযোগ তৈরি হয়েছে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার। কিন্তু চারদিকে দেখা যাচ্ছে রাজনীতিবিদরা ঐক্য হারাচ্ছেন, অনৈক্যের সুর চলছে। এজন্য অনেকেই হতাশ হচ্ছেন।
তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ভবিষ্যৎ তোমাকে ডাকছে। আজকের যৌবনে তোমাদের প্রস্তুত হতে হবে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য। পৃথিবী প্রতিযোগিতার জায়গা, সেখানে টিকে না পারলে নিক্ষিপ্ত হয়ে যাবে।”
বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা দুর্ভাগ্যজনকভাবে নিম্নমানের এবং এর দায় রাজনীতিবিদ, আমলাতন্ত্র ও সমাজের উপর বর্তায়। তিনি যোগ করেন, উচ্চশিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল ও টেকনিক্যাল ট্রেনিং ব্যবস্থা করা প্রয়োজন। “কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে, তা না হলে তরুণরা বিকশিত হবে কিভাবে?” তিনি প্রশ্ন তোলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান, বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষাবিদ এম এ সাজ্জাদ, জমিরুল আকতার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আহ্বায়ক কবীর হোসেন, সদস্য সচিব কাজী শওকত হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশনের ঢাকা মহানগর উত্তরের অধ্যাপক সরকার মাহবুব আহমেদ শামীম, মুন্সিগঞ্জ বিএনপির সদস্য মোশাররফ হোসেন পুস্তি সহ কৃতি শিক্ষার্থীরা।

