জুলাই সনদে সই করল না ছয় দল, আইনি ভিত্তি নিয়েই আপত্তি

রাজনীতি
জুলাই সনদে সই করল না ছয় দল, আইনি ভিত্তি নিয়েই আপত্তি
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া ছয়টি রাজনৈতিক দল ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এ সই করেনি। দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী), বাংলাদেশ জাসদ ও গণফোরাম।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বিএনপি-জামায়াতসহ ২৫টি দল সই করলেও এই ছয় দল অংশ নেয়নি।
এনসিপি জানায়, আইনি ভিত্তি ছাড়া এ সনদ কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ। তাদের দাবি, আইনি কাঠামো নিশ্চিত না হলে এটি জুলাই ঘোষণাপত্রের মতো একপক্ষীয় দলিল হয়ে যাবে।
শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, “কিছু দল জাতীয় ঐকমত্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে।”
অন্যদিকে সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের চার মূলনীতিতে আপসের প্রস্তাব থাকায় সই না করার সিদ্ধান্ত জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *