ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফো/রণ
ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে একটি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফো/রণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা ওই ভবনের দুটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এতে আশপাশের বেশ কয়েকটি দোকান ও যানবাহন ক্ষ/তিগ্রস্ত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বিস্ফোর/ণের পরপরই উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপে তল্লাশি শুরু করে। এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে হা/মলার গুজব ছড়ালেও ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে। সাম্প্রতিক সরকার-বিরোধী বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে এই বিস্ফো/রণ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
#ইরান #বিস্ফোরণ #আন্তর্জাতিক
#IranExplosion #WorldNews #MiddleEast

