আইইউবিএটির স্প্রিং ২০২৬ নবীনবরণ অনুষ্ঠিত

সর্বশেষ

আইইউবিএটির স্প্রিং ২০২৬ নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) স্প্রিং ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতিপর্ব ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সবুজ ক্যাম্পাসে দিনব্যাপী উৎসবমুখর আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট করপোরেট ব্যক্তিত্ব ড. সৈয়দ আলমগীর। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ, গবেষণাভিত্তিক শিক্ষা এবং বাস্তবমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মকানুন, ক্যারিয়ার সার্ভিস, আইটি সুবিধা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের জন্য এই আয়োজন তাদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

#আইইউবিএটি #উত্তরা #শিক্ষা
#IUBAT #HigherEducation #UniversityLife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *