প্রিয়াংকা ও শাহরুখ জুটি নিয়েও দেশ ছাড়তে হলো কেন

বিনোদন

প্রিয়াংকা ও শাহরুখ জুটি নিয়েও দেশ ছাড়তে হলো কেন

বলিউডের শীর্ষ তারকা শাহরুখ খান ও দেশিগার্ল প্রিয়াংকা চোপড়ার সম্পর্ক একসময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই প্রসঙ্গ নতুন করে সামনে এনেছেন প্রযোজক শৈলেন্দ্র সিং। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রিয়াংকা চোপড়াকে বলিউড যথাযথ সম্মান দেয়নি, বরং এমন পরিবেশ তৈরি করা হয়েছিল, যাতে তাকে দেশ ছেড়ে যেতে হয়।

শৈলেন্দ্র সিংয়ের মতে, প্রিয়াংকা চোপড়ার মতো মেধাবী ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাসম্পন্ন অভিনেত্রীই বলিউডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যোগ্য ছিলেন। কিন্তু ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতি ও আচরণের কারণে তাকে হ/তাশ হয়ে বিদেশে পাড়ি জমাতে হয়। তিনি আরও বলেন, শাহরুখ খান ও প্রিয়াংকা—দুজনই শীর্ষে থাকার মতো যোগ্যতা রাখেন। তাদের প্রতিভা ও ব্যক্তিত্ব বলিউডকে বিশ্বদরবারে আরও শক্ত অবস্থানে নিতে পারত।

#বলিউড #প্রিয়াংকা #শাহরুখ
#Bollywood #PriyankaChopra #ShahRukhKhan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *