শাহরুখ পুত্রকে নিয়ে ভবিষ্যদ্বাণী সালমানের

আন্তর্জাতিক ক্রিয়েশন বিনোদন লাইফ স্টাইল
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ইভেন্টে এক ফ্রেমে দেখা গেল বলিউডের তিন কিংবদন্তি—বাদশাহ শাহরুখ খান, ভাইজান খ্যাত সালমান খান এবং মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে। অনুষ্ঠানে তিন দশকের বন্ধুত্ব, চলচ্চিত্র ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে তারা খোলামেলা আলাপ করেছেন।
বিশেষ মুহূর্তে সালমান খান শাহরুখ পুত্র আরিয়ান খানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আরিয়ান খান সম্প্রতি পরিচালক হিসাবে বলিউডে আত্মপ্রকাশ করেছে। সে ক্যামেরার পেছনে স্বচ্ছন্দ। তার ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ সত্যিই দুর্দান্ত। আমি চাই তাকে একদিন ক্যামেরার সামনে দেখার সুযোগ হোক। আর ওর বাবা শাহরুখের মতো সুপার সিরিয়াস হলেও, আমি মনে করি আরিয়ান একদিন বাবা শাহরুখের জায়গা নেবে।”
এদিকে শাহরুখ খান হাসতে হাসতে বলেন, “সালমান যদি ছেলে পেতো, আমি চাইতো সে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় নক্ষত্র হোক। আমরা এ নিয়ে কাজ করছি।”
এই অনুষ্ঠানে তিন সুপারস্টার বলিউডের নতুন প্রজন্মের ওপর দৃষ্টি রাখার পাশাপাশি একে অপরের পরিবারের প্রতি সম্মান ও প্রশংসা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *