রাফসানের দ্বিতীয় বিয়ের পর নিজের কথা বললেন এশা

বিনোদন

রাফসানের দ্বিতীয় বিয়ের পর নিজের কথা বললেন এশা

দ্বিতীয়বার বিয়ের পর সাবেক স্বামীর ব্যক্তিগত জীবন নিয়ে আর কোনো আলোচনা চান না—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন চিকিৎসক সানিয়া এশা। জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব তার দীর্ঘদিনের প্রেমিকা কণ্ঠশিল্পী জেফারকে বিয়ে করার দুই দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে নীরবতা ভাঙেন এশা।

শুক্রবার (১৬ জানুয়ারি) দেওয়া এক পোস্টে নাম উল্লেখ না করেই তিনি জানান, জীবনের কঠিন সময় পার করে তিনি এখন নিজের ক্যারিয়ার ও আত্মপরিচয় গড়ে তুলতে মনোযোগী। এশা লেখেন, তিনি অনেক মানসিক আ/ঘাত সহ্য করেছেন এবং সেখান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে কঠোর পরিশ্রম করেছেন।

তিনি আরও বলেন, পরিচিত ও অপরিচিত বহু মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থন তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে তিনি আর কোনো অতীত পরিচয়ের সঙ্গে যুক্ত থাকতে চান না। তার পরিচয় শুধু একটি—ডা. এশা। উল্লেখ্য, ২০২০ সালে বিয়ে করা এই দম্পতির বিচ্ছেদ ঘটে ২০২৩ সালের শেষ দিকে।

#রাফসান #এশা #বাংলা_বিনোদন
#RafsaanSabab #CelebrityNews #EntertainmentBangladesh

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *