শান্তি চুক্তি আটকে রেখেছেন জেলেনস্কি: ট্রাম্প
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়, বরং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছেন।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, পুতিন যুদ্ধ শেষ করতে প্রস্তুত হলেও ইউক্রেন আলোচনায় আগ্রহী নয়। এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই অবস্থান ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা জোটের ভেতর বিভাজন আরও স্পষ্ট করছে। ইউরোপীয় দেশগুলো এ বিষয়ে সতর্ক নজর রাখছে।
#ইউক্রেন_যুদ্ধ #ট্রাম্প #আন্তর্জাতিক_রাজনীতি
#UkraineWar #DonaldTrump #WorldPolitics

