‘হ্যাঁ’ ভোটে সংস্কারের পক্ষে জনরায়: আলী রীয়াজ
ঢাকা, বাংলাদেশ: গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশের জনগণ সংবিধান সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় গণভোটে মোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার অংশগ্রহণ করেন, যা মোট ভোটারের প্রায় ৬০.৮৪ শতাংশ। এর মধ্যে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন ‘হ্যাঁ’ ভোট দেন (৬৮.০৬%), আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি (প্রায় ৩১%)।
আলী রীয়াজ বলেন, এই ফলাফল প্রমাণ করে জনগণ স্থিতাবস্থা নয়, পরিবর্তন ও রাষ্ট্রব্যবস্থায় সংস্কার চান। তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন বা আ/হত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতিফলন এই জনরায়।
উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ সহকারী মনির হায়দারসহ অন্যান্যরা।
#গণভোট #সংবিধান_সংস্কার #আলী_রীয়াজ #বাংলাদেশ
#Referendum #Bangladesh #ConstitutionReform #AliRiaz

