অস্ট্রেলিয়াকে হারিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটালো জিম্বাবুয়ে

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটালো জিম্বাবুয়ে

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হেরেছে অস্ট্রেলিয়া। এ হারের মধ্য দিয়ে বিশ্বকাপের এবারের আসনে অঘটনের শুরু হল।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে এমন হারের লজ্জার স্বাদ পেতে হল অজিদের।
টি টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের ১৯ তম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ১৬৯ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দেওয়া ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যায় ১৪৬ রানে। সবক’টি উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বল খেলতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা।
জিম্বাবুয়ের দলের পক্ষে ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট তুলে ম্যাচ সেরার পুরস্কার জেতে নেন। এছাড়া দলটির পক্ষে সর্বোচ্চ রান করেন ব্রায়ান ব্যানেট। তিনি ৫৬ বল খেলে ৬৪ রান করেন। এর বিপরীতে অস্ট্রেলিয়া দলের ব্যাটার ম্যাট রেনশো অর্ধশত রান করলেও তা ভেস্তে যায়। এই নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়বারের মতো হারতে হল অস্ট্রেলিয়াকে। এর আগে ২০০৭ সালে ক্যাপটাউনে জিম্বাবুয়ের কাছে প্রথম হারে দলটি।

#ক্রিকেট #বিশ্বকাপ #বিসিবি #বিসিসিআই
#জিম্বাবুয়ে #অট্রেলিয়া #ম্যাচ #টি20
#cricket #Australia #team #zimbabwe
#win #t20 #worldcup #2026 #match
#sports #sportsnews #JONODESH

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *