দেড় যুগের মামলায় খালাস দুলু
দেড় যুগ আগে করা আয়কর ফাঁকির মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন আদালত। রোববার (১১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ রায় দেন। রায়ের সময় আসামি দুলু নিজে আদালতে উপস্থিত ছিলেন।
২০০৮ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় তার বিরুদ্ধে প্রায় ১০ লাখ টাকা আয়কর ফাঁকির অভিযোগ আনা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে অভিযোগ টেকসই নয় বলে মত দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে দুলু আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
#আদালতের_রায় #দুলু #বাংলাদেশ_রাজনীতি
#CourtVerdict #BangladeshPolitics #LegalNews

