মিয়ানমার থেকে ছোড়া গুলি, শিশুর মাথায় আঘাত

আন্তর্জাতিক দেশের খবর রাজনীতি

মিয়ানমার থেকে ছোড়া গুলি, শিশুর মাথায় আঘাত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গু/লি এসে বিঁধেছে সুলতানা আফনান (৮) নামে এক বাংলাদেশি শিশুর মাথায়। রোববার (১১ জানুয়ারি) সকালে বাড়ির উঠানে খেলতে থাকা অবস্থায় সে গু/লিবিদ্ধ হয়।

পরিবারের সদস্যরা জানান, শিশুটি গুরুতর আ/হত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করলে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের দাবি, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর গু/লি বাংলাদেশে এসে পড়ছে, যা সীমান্তবাসীর নিরাপত্তার জন্য বড় হুমকি।

#টেকনাফ #সীমান্ত #শিশু_গুলিবিদ্ধ
#Teknaf #BangladeshMyanmarBorder #BorderTension

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *