নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

রাজনীতি

নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের একটি রাজনৈতিক মহল নারীদের ঘরে আটকে রাখতে চায়, কিন্তু সরকার নারীর উন্নয়নে কাজ করছে।

তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার কাজ করছে। দলীয় নেতা তারেক রহমান যে উন্নয়ন পরিকল্পনার কথা বলেছেন, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৯ জন নারীকে সম্মাননা দেওয়া হয়।

#মির্জা_ফখরুল #নারীর_ক্ষমতায়ন #BNP #WomenEmpowerment #PoliticsBD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *