২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম
বিশ্ব বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (১০ জানুয়ারি) প্রতি ভরিতে ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে, যা রোববার (১১ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা করা হয়েছে।
স্বর্ণের দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে।
#আজকের_স্বর্ণের_দাম #স্বর্ণের_ভরি #বাংলাদেশ
#GoldPriceBangladesh #22KGold #GoldRateToday

