আজকের স্বর্ণের দাম কমলো
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা, যা সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকায়।
স্বর্ণ বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট ও খুলনার স্বর্ণবাজারে নতুন এই দামে কেনাবেচা শুরু হয়েছে।
#আজকের_স্বর্ণের_দাম #স্বর্ণ_বাজার
#GoldPriceToday #BangladeshGold #GoldRate

