পে-স্কেল নিয়ে বৈঠক

দেশের খবর সর্বশেষ

পে-স্কেল নিয়ে বৈঠক

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে নবম জাতীয় পে-কমিশনের পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন, গ্রেড সংখ্যা, বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, বর্তমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম, আবাসন ব্যয় ও শিক্ষা ব্যয় বিবেচনায় রেখে নতুন পে-স্কেল নির্ধারণ করা হচ্ছে। এর আগে বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে। কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হওয়ার আগেই চূড়ান্ত সুপারিশ দেওয়া হতে পারে।

#পে_স্কেল #সরকারি_চাকরি #বাংলাদেশ
#PayScale #GovtEmployees #BangladeshNews

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *