মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমের তথ্যমতে, ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ বহরসহ ইতোমধ্যে গন্তব্যের পথে রওনা দিয়েছে।
এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে রয়েছে যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার ও সাবমেরিন। পেন্টাগনের নির্দেশে এক সপ্তাহের মধ্যেই এটি সেন্ট্রাল কমান্ড অঞ্চলে পৌঁছাবে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।
#মধ্যপ্রাচ্য #যুক্তরাষ্ট্র #সামরিক_উত্তেজনা
#USNavy #MiddleEastTension #WorldPolitics

