হাসিনাসহ চারজনের কারা/দণ্ড
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নী/তির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারা/দণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ৭ বছর করে কারা/দণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে এক লাখ টাকা করে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, যা দুর্নী/তির শামিল। একই মামলায় অন্যান্য আসামিদেরও অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারা/দণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তার বোন শেখ রেহানার সন্তানদের জন্য ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার পর বিষয়টি নিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
#শেখ_হাসিনা #কারাদণ্ড #দুর্নীতি
#SheikhHasina #CorruptionCase #BangladeshPolitics

