অরিজিতের অবসর নিয়ে যা বললেন উদিত নারায়ণ

বিনোদন

অরিজিতের অবসর নিয়ে যা বললেন উদিত নারায়ণ

বলিউড সংগীতাঙ্গনে ঝড় তুলেছে অরিজিৎ সিংয়ের প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা। হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তে হতবাক ভক্তদের পাশাপাশি বিস্মিত হয়েছেন সংগীত জগতের বহু তারকা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে অরিজিৎ জানান, তিনি আর কোনো সিনেমায় প্লেব্যাক গায়ক হিসেবে গান গাইবেন না। তার এই ঘোষণার পর থেকেই হিন্দি ও বাংলা চলচ্চিত্রের শ্রোতাদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বর্ষীয়ান সংগীতশিল্পী উদিত নারায়ণ বলেন, অরিজিৎ খুব অল্প সময়ের মধ্যেই যা অর্জন করেছে, তা অনেক শিল্পীর সারাজীবনের স্বপ্ন। পুরস্কার, খ্যাতি, সম্মান— সবই পেয়েছে সে। উদিত নারায়ণ আরও বলেন, গান থেকে কখনো পুরোপুরি দূরে থাকা সম্ভব নয়। অরিজিতের কণ্ঠ শ্রোতাদের হৃদয়ে আজীবন থেকে যাবে। তার গান প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে— অবসর ঘোষণায় সে বাস্তবতা বদলাবে না।

#অরিজিৎ_সিং #বলিউড_সংগীত
#ArijitSingh #BollywoodMusic #PlaybackSinger

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *