ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে মার্কিন হুঁশিয়ারি
ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট নতুন মোড় নিয়েছে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে প্রকাশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওয়াশিংটনের শর্ত পূরণে ব্যর্থ হলে রদ্রিগেজকেও ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর মতো পরিণতি ভোগ করতে হতে পারে বলে স্পষ্ট ইঙ্গিত দেন তিনি। বুধবার (২৮ জানুয়ারি) মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সামনে দেওয়া বক্তব্যে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র তার কৌশলগত স্বার্থ রক্ষায় প্রয়োজনে শক্তি প্র/য়োগ করতেও প্রস্তুত।
বার্তা সংস্থা এএফপি জানায়, রুবিওর বক্তব্যের খসড়ায় উল্লেখ করা হয়েছে— ডেলসি রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক লক্ষ্য পূরণে সহযোগিতা না করেন, তবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের সঙ্গে যুক্তরাষ্ট্রের লক্ষ্য সামঞ্জস্যপূর্ণ রাখাই রদ্রিগেজের জন্য নিরাপদ পথ। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আকস্মিক অ/ভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আ/টক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় ট্রাম্প প্রশাসন, যা লাতিন আমেরিকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে।
বাংলা হ্যাশট্যাগ
#ভেনেজুয়েলা #যুক্তরাষ্ট্র #আন্তর্জাতিক_রাজনীতি
English Hashtags
#Venezuela #USForeignPolicy #WorldPolitics

