বিশ্বব্যবস্থায় ধস, সংকটে মধ্যম শক্তির দেশগুলো
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রায় ৮০ বছরের নিয়ম-নির্ভর বিশ্বব্যবস্থা আজ চরম চ্যালেঞ্জের মুখে। মার্কিন নেতৃত্বাধীন এই ব্যবস্থার ভাঙন বিশ্ব রাজনীতিকে এক অনিশ্চিত সন্ধিক্ষণে নিয়ে দাঁড় করিয়েছে। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাম্প্রতিক সম্মেলনে বিভিন্ন বিশ্বনেতার বক্তব্যে এই সংকটের ইঙ্গিত স্পষ্ট হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বড় শক্তিধর দেশগুলোর ক্ষমতার লড়াইয়ে কানাডা ও ইউরোপের মতো মধ্যম শক্তির দেশগুলো অস্তিত্ব সংকটে পড়ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সতর্ক করে বলেছেন, আলোচনার টেবিলে জায়গা না পেলে দেশগুলো অন্যের সিদ্ধান্তের শিকার হবে।
বিশ্ব রাজনীতিতে এই নতুন বাস্তবতা গণতন্ত্র, আইনের শাসন ও সার্বভৌমত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। মধ্যম শক্তির দেশগুলোর জন্য এখন সবচেয়ে বড় করণীয় হলো পারস্পরিক ঐক্য জোরদার করা এবং নতুন কূটনৈতিক জোট গড়ে তোলা।
#বিশ্ব_রাজনীতি #বিশ্বব্যবস্থা #মধ্যম_শক্তি
#WorldPolitics #GlobalOrder #MiddlePower

