শিশু থেকে বৃদ্ধ কেন ট্যাংরা মাছ খাওয়া জরুরি
মিঠা পানির মাছের মধ্যে ট্যাংরা একটি অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিগুণসমৃদ্ধ মাছ। স্বাদে সুস্বাদু এবং কাঁটা কম হওয়ায় শিশু থেকে শুরু করে বয়স্ক—সব বয়সী মানুষের কাছে এই মাছ সমানভাবে প্রিয়। নিয়মিত ট্যাংরা মাছ খেলে শরীরের নানা উপকার পাওয়া যায় বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।
এই মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদ্যন্ত্র ভালো রাখতে সাহায্য করে এবং কোলেস্টরল নিয়ন্ত্রণে রাখে। একই সঙ্গে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের ঝুঁকি কমায়। শিশুদের মস্তিষ্কের বিকাশ ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে ট্যাংরা মাছ বিশেষভাবে উপকারী।
ট্যাংরা মাছে থাকা ভিটামিন ডি হাড় মজবুত করে এবং বয়স্কদের হাড়ের ক্ষ/য় রোধে সহায়তা করে। পাশাপাশি এই মাছ ত্বক ও চুলের জন্যও উপকারী, যা কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। তাই সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত খাদ্যতালিকায় ট্যাংরা মাছ রাখা জরুরি।
#ট্যাংরা_মাছ #পুষ্টিকর_খাবার #স্বাস্থ্য
#TangraFish #HealthyFood #Nutrition

